ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তানজিনা মিতু ও মোসা রোকেয়া খাতুন কাটা ও কুমিতে দুটি ইভেন্টে অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করেছে।
রোববার (৫ নভেম্বর) পি এল রয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।
ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে ট্রাডিশনাল শত ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ৭০০ শত প্রতিযোগী অংশগ্রহণ করে এবং বাংলাদেশ থেকে তানজিনা মিতু ও মোসা রোকেয়া খাতুন সহ ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
তানজিনা মিতু ও মোসা রোকেয়া খাতুন কাটা ও কুমিতে দুটি ইভেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশের হয়ে সিনিয়র গ্রুপে কাটা ও কুমিতে দুটি ইভেন্টে স্বর্ণপদক অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।
এ সময় ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্যারাটে প্রশিক্ষক শিহান এইচ এম এন সি রানা। এবং এই চ্যাম্পিয়নশিপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেটার এম এস ধোনির মেন্টার শ্রী সত্য প্রকাশ কৃষ্ণা।
ইয়ুথ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজক সেন্সি মৌসুমী পাল বলেন, এই চ্যাম্পিয়নশিপে ছেলে-মেয়েরা খেলতে পেরে ভীষণভাবে খুশি এবং তারা তাদের যোগ্যতায় মেডেল ছিনিয়ে নিয়েছে এ জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং সিহান রানা স্যার আর সত্য প্রকাশ কৃষ্ণাজিকে আমার আন্তরিক অভিনন্দন এই প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য। আমরা আশাবাদী ভবিষ্যতে আমরাও বাংলাদেশে ছেলে-মেয়েদের নিয়ে গিয়ে খেলাবো এবং বাংলাদেশ থেকেও বহু সংখ্যক ছেলে-মেয়ে আমাদের ভারতবর্ষে এসে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
নিজস্ব প্রতিবেদক | আমাদের মাতৃভূমি 




















