ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, গুরুতর আহত ৩

পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় মনিন্দ্র (৬০) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া ও ইউপি সদস্য মনিন্দ্র সহ আরো দুজন গুরুতর আহত হন। আহতরা হলেন- কাকড়াবুনিয়া গ্রামের সোবাহান ফকিরের ছেলে নুরুজ্জামান, চান্দুখালী গ্রামের পনু মিয়ার ছেলে সাইফুল(২৩)।

সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত ইউপি সদস্য মনিন্দ্র ও ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া রাস্তার পাশে স্থানীয় বেলালের হোটেলের সামনে দাঁড়িয়ে মোটরসাইকেলে অবস্থান করা নুরুজ্জামান এর সাথে কথা বলছিলেন। এ সময় পূর্ব দিক থেকে আসা একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে এসে তাদেরকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসারত অবস্থায় ইউপি সদস্য মনিন্দ্র’র মৃত্যু হয়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, গুরুতর আহত ৩

আপডেট সময় ১১:৫৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩