ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর আটক করেছেন বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রিপিস চাদর আটক করেছে বিজিবি’র সদস্যরা। গতকাল রাতে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ভেহিক্যাল স্ক্যানার রাস্তার উপর যানবাহন তল্লাশী করে একটি ট্রাক আটক করে।

পরে আজ সকাল ৯ টার দিকে বিজিবি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, কাস্টমস কর্মকর্তার সম্মুখে আটককৃত ট্রাকটি তল্লাশী করে এ সময় ২১০ বস্তা চায়না ক্লে পাউডার এর নিচে ভারতীয় ৬০৬ পিস শাড়ি, ৬৩৬ পিস থ্রিপিস, ৩১ পিস ওড়না এবং ১৬৩৫ পিস শাল চাদর জব্দ করা হয়।

আজ, বুধবার দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি উক্ত একালা দিয়ে চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিপেক্ষিতে বিজিবি’র একটি চৌকশ টহল দল তল্লাশি শুরু করে এ সময় উক্ত ট্রাকটিকে সংকেত প্রদান করলে ট্রাকটি ফেলে চালক দ্রুত পালিয়ে যায়।

গোলাম কিবরিয়া আরও বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। আটককৃত মালামাল চাঁপানবাবগঞ্জ কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর আটক করেছেন বিজিবি

আপডেট সময় ০৮:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩