ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

১০ দিনে রাজধানীতে গ্রেপ্তার ১৬৩৬

ঢাকা: গত ২৮ অক্টোবরে সহিংসতা ও মঙ্গলবার (৩১ অক্টোবর) আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১০ দিনে রাজধানীতে এক হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ নভেম্বর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭, ৫ নভেম্বর ৫২ ও সর্বশেষ ৬ নভেম্বর ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ২৮ অক্টোবর ও পরবর্তী সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির আটটি বিভাগে মোট ১১২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রমনা বিভাগের বিভিন্ন থানায় ১৩টি, লালবাগে সাতটি, মতিঝিলে ৩৫টি, ওয়ারীতে ১৬টি, তেজগাঁওয়ে ছয়টি, মিরপুরে ২০টি, গুলশানে ১১টি ও উত্তরায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

১০ দিনে রাজধানীতে গ্রেপ্তার ১৬৩৬

আপডেট সময় ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩