ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাকিবের বদলি হিসেবে বিশ্বকাপে বিজয়

বিশ্বকাপে আর এক ম্যাচ বাকি আছে বাংলাদেশের। তবে তার আগেই আঙুলের চোটে পড়ে আসর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান।

তার বদলি হিসেবে এনামুল হক বিজয়কে দলে ডাকা হয়েছে।
বাংলাদেশের হয়ে ৪৫ ওয়ানডে খেলে ১ হাজার ২৫৮ রান করেছেন বিজয়। এনিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। এর আগে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপ। তবে কাঁধের ইনজুরির কারণে মাঝপথেই ছিটকে যেতে হয় তাকে। ২০১৯ বিশ্বকাপ খেলতে না পারলেও চলতি আসরে সাকিবের ইনজুরি কপাল খুলে দিল তার।

আজ দুপুরের দিকে বিশ্বকাপ থেকে সাকিবের ছিটকে পড়া নিশ্চিত করে বিসিবি। জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম সাকিবের ইনজুরি নিয়ে বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়ে এ নিয়েই তিনি ব্যাটিং চালিয়ে যান। দিল্লিতে তার একটি জরুরি এক্স রে হয় ম্যাচের পর। যেখানে নিশ্চিত হয় তার বাঁ পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব। ’

দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল পুনে যাওয়ার কথা রয়েছে বিজয়ের। সেখানেই আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসরের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সাকিবের বদলি হিসেবে বিশ্বকাপে বিজয়

আপডেট সময় ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩