ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ট্রলার চোর সন্দেহে গণপিটুনিতে মিলন চন্দ্র হালদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে কালকিনি উপজেলার কোলচোরি সস্তাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন চন্দ্র হালদার পিরোজপুরের কাউখালির হরিণদ্বারা এলাকায় কুট্টি চন্দ্র হালদারের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কালকিনির আলীনগর ইউনিয়নের কোলচরি সস্তাল এলাকার মৃত আনোয়ার খাঁর ছেলে ট্রলার মালিক নাহিদুল খাঁকে (৪২) আটক করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার ভোরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রাজারচরের আড়িয়াল খাঁ নদে নাহিদুল খাঁর বেঁধে রাখা ট্রলারের শিকল খুলে ট্রলার নিয়ে রওনা দেন চার/পাঁচজন অজ্ঞাত ব্যক্তি। বিষয়টি টের পেয়ে আরেকটি ট্রলার নিয়ে ধাওয়া দেন স্থানীয়রা। কিছুদূর গিয়ে আটক করা হয় মিলন চন্দ্র হালদার নামে এক যুবককে। এ সময় তাঁকে ধরে কোলচোরি সস্তাল এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা।

পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে মিলন গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থল থেকে সটকে পড়েন তারা। পরে সকাল ৯টার দিকে খবর দেওয়া হয় কালকিনি থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিলনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, নিহত মিলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ওই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট সময় ০৪:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩