ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার আশুলিয়ায় যান চলাচল কম

বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার আশুলিয়ায় থম্থমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে পথচারি ও যাত্রীর চাপ কম। যদিও কোথাও কোথাও যাত্রীরা গাড়িতে উঠতে পারছেন না বলে জানিয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকার আশুলিয়ায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের এ অবস্থান অব্যাহত থাকবে।

সকাল থেকে ঢাকার আশুলিয়ায় ঘুরে দেখা গেছে, গতকালের চেয়ে সামন্য বেশি গাড়ি চলাচল করছে। বাস স্টপেজগুলোতে মানুষের আনাগোনাও ছিল মোটামুটি। তবে বেলা বাড়লে অবস্থা কী হয় সেটা দেখার বিষয়।

যানবাহন সংকটে মানুষ ভোগান্তিতে পড়েছে এমন চিত্র দেখা গেছে আশুলিয়ায়। এখানে বাসস্ট্যান্ডে কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য বের হয়েছেন আব্দুল আলিম নামের এক বৃদ্ধ। তিনি বলেন, গাড়ি আসতেই সবাই হুড়োহুড়ি করে উঠে যাচ্ছে, আমি তো উঠতে পারছি না। জানতে চাইলে তিনি বলেন, স্টুডেন্ট ও অফিসের লোকজনের আনাগোনা বেশি হওয়াই আমি উঠতে পারছি না।

তাজুল ইসলাম নামের একজন বলেন, ‘সকাল থেকেই রাস্তা ফাঁকা দেখছি। যানবাহনের চাপ কম থাকায় খুব সহজেই একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করতে পারছি।’

একজন ট্রাফিক পুলিশ জানান, মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। তবে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার আশুলিয়ায় যান চলাচল কম

আপডেট সময় ১১:৪২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩