ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীর মহানগরীতে বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে রাজশাহী নগরী হতে জাহিদ হাসান নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহিদ হাসান রাজশাহী নগরীর লক্ষীপুর বাকির মোড় এলাকার মৃত মজনু মিয়ার ছেলে। এছাড়াও তিনি নগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বোমারু জাহিদ নামে পরিচিত।

রাজশাহী মহানগরীর (আরএমপি) পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জাহিদ হাসান চিহ্নিত সন্ত্রাসী।

তিনি নিজে বোমা তৈরি করে বিভিন্ন কায়দায় তা সরবরাহ করতেন। সম্প্রতি হরতাল ও অবরোধকে কেন্দ্র করে যে সকল পিকেটারকে আটক করা হয়েছে তাদের দেওয়া তথ্য মতে জাহিদ ককটেল সরবরাহ করতেন। পরবর্তিতে পুলিশ রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে লক্ষীপুর বাকির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।

নগরীর বোয়ালিয়া থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে করা পূর্বের একটি মামলায় মো. জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আরএমপির বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

রাজশাহীর মহানগরীতে বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩