ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

বাংলা ট্যালেন্ট টিভির আমন্ত্রণে কোমলমতি শিশুদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শ্রেষ্ঠ শিক্ষিকা নিলুয়ারা জাহান

৩ নভেম্বর ২০২৩ শুক্রবার ১০ ঘটিকায় বংলা ট্যালেন্ট টিভির লাইভ স্টুডিওতে কোমলমতি শিশুদের মাঝে এসে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুয়ারা জাহান।
নিরলস পরিশ্রম,সুদূরপ্রসারী পরিকল্পনা , বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতি মমত্ববোধ সেই সাথে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণে তিনি এ বছর ধামরাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর পিতা একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা।
অনুষ্ঠানে উপস্থিত হলে অনেক জ্ঞানী গুণীদের মাঝে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। বাংলা ট্যালেন্ট টিভির পক্ষ থেকে তাঁকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলা ট্যালেন্ট টিভির ব্যবস্থাপনা পরিচালক ও মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাইদ আল মামুনের ব্যক্তিগত উদ্যোগে গুণীজনদের সম্মানিত করার এমন একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছেন ধামরাই অনলাইন প্রেস ক্লাবের আন্তর্জাতিক উপদেষ্টা কাজী মহিদুল ইসলাম মহিদ। উপস্থিত ছিলেন কে এমন ইদুল হক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। এটিএম জহির রায়হান অধ্যক্ষ রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ। মো: মনিরুজ্জামান খান সহ.অধ্যাপক ইংরেজি বিভাগ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।মো: আলিমুজ্জামান সিনিয়র শিক্ষক রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আ:রহিম খান, মন্টু সিনিয়র সাংবাদিক। দৈনিক গণকণ্ঠের মির্জাপুর প্রতিনিধি মো: আনোয়ার হোসেন ও সাংবাদিক মো:ফরিদ আল মামুন।

এই প্রাপ্তি যে একজন শিক্ষকের জন্য কতটা মূল্যবান সেই অনুভূতি বুঝাতে গিয়ে নিলুয়ারা জাহান বলেন, আমি আজ সত্যিই খুব আনন্দিত, বিমোহিত, গর্বিত। আমাকে এভাবে সম্মানিত করা হবে তা কখনো ভাবিনি। আমি শুধু বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদেরকে সন্তানের মত ভেবে সবটা দিয়ে চেষ্টা করে গিয়েছি। এজন্য অবশ্য পরিবার থেকে আমার স্বামীসহ বাবা ও মায়ের অনুপ্রেরণা পেয়েছি অনেক বেশি। আর আমার সহকর্মী শিক্ষক বৃন্দ তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি হোসাইন মোহাম্মদ হাই জকি, উপজেলা নির্বাহী অফিসার,প্রাথমিক শিক্ষা অফিসার, ধামরাই। যাদের বিশেষ বিবেচনায় আজ আমি ধামরাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছি। পরিশেষে আমি বাংলা ট্যালেন্ট টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

যে দেশে গুণীদের কদর করা হয় না সেই দেশে গুণী জান্মায় না, সে দিক থেকে গুণী ব্যক্তিদের সম্মান প্রদানে বাংলা ট্যালেন্ট টিভির একটি ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল এটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

বাংলা ট্যালেন্ট টিভির আমন্ত্রণে কোমলমতি শিশুদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শ্রেষ্ঠ শিক্ষিকা নিলুয়ারা জাহান

আপডেট সময় ১২:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩