ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার কত, জানালেন ইসি!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

আগামী জাতীয় নির্বাচনে ভোটার কত, জানাল ইসি
নির্বাচনকে সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় পাঁচ লাখ ৪০ হাজার ১৯৩ জন বেড়ে চূড়ান্ত এ তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জনে। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। তবে এর বাইরে নির্বাচন কমিশন কাউকে ভোটার হওয়ার অনুমোদন দিলে সেটিও যুক্ত হবে।

২নভেম্বর বৃহস্পতিবার বিকেলে আসনভিত্তিক এ তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং হিজড়া ভোটার ৮৫২।

নির্বাচন কমিশনের এনআইডি শাখার মহাপরিচালক একেএম হুমায়ুন কবির জানিয়েছেন, এটিই নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা। এর বাইরে নির্বাচন কমিশন যদি আর কাউকে অনুমোদন দেয় তাহলে তার নামও ভোটার তালিকায় যুক্ত হবে।

এর আগে গত মার্চে হালনাগাদ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে। এরপর সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছিল ইসি। এতে দেশে নতুন করে মোট অন্তর্ভুক্ত হয়েছেন পাঁচ লাখ ৪০ হাজার ১৯৩ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসেবে পাঁচ বছরে দেশে ভোটার বেড়েছে এক কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার কত, জানালেন ইসি!

আপডেট সময় ১২:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩