সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ বসতঘর পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ভয়াবহ অগ্নিকা-ে ০৪ টি বসতঘর ও ০৫টি পাকঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে নগদ টাকা ও আসবাবপত্রসহ সব কিছু পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
বুধবার (০১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ০৪ নং ইছাপুর ইউপির দক্ষিণ শ্রীরামপুর আমির হোসেন চেয়ারম্যানের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিনএজি চালক ইমান হোসেনের বসতঘরে গ্যাস সিলেন্ডার বিষ্পোরিত হয়ে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সিনএজি চালক ইমান হোসেন, ইলেকট্রিশিয়ান মেস্ত্রী ফেরদাউস, প্রবাসী সবুজ হোসেন ও মৃত শাহাদাত হোসেন কুট্টির বসতঘর এবং পাকঘর, ব্যবসায়ী তাজুল ইসলামের পাকঘর পুড়ে ছাই হয়ে যায়।
এসময় ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও সকল আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন, পরিষদের সচিব সহ স্থানীয় মেম্বার গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের অফিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের এই সূত্রপাত ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতির পরিমান নির্নয় করে উপরে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে যত দ্রুত সম্ভব সরকারি সাহায্য পৌঁছানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ বসতঘর পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় ১০:৫৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩