ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস ৭ নভেম্বর ঘিরে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা শাহীন আর্ট সেন্টারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নবাবগঞ্জের উপজেলা প্রকৌশলী নাজমুল করিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ ‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁ’সির ম’ঞ্চ’ ৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১ কসবায় ছাত্রদলের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭ ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

পল্লবীতে চতুর্থ দিনেও পোশকশ্রমিকদের সড়ক অবরোধ

পোশাকশ্রমিকদের ওপর হামলা ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা রাজধানীর পল্লবীতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছেন। সড়কে আন্দোলন ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

হস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। সেখান থেকে তারা প্রথমে একটি মিছিল নিয়ে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ডের দিকে যান। সেখান থেকে আগের জায়গায় ফিরে এসে সকাল সাড়ে ৯টার পর একটি মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যান। বর্তমানে তারা পূরবী সিনেমা হলের সামনে অবস্থান করছেন।

পোশাকশ্রমিক সুমাইয়া আক্তার বলেন, গত মঙ্গলবার সকালে ঘটনার সূত্রপাত হয় পল্লবীতে ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেডের একটি কারখানার কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে। অন্য কারখানার শ্রমিকদের আন্দোলনে ইপিলিয়নের কর্মীরা যুক্ত হতে পারেন, এমন আশঙ্কা থেকে তাদের বের হতে দেওয়া হচ্ছিল না। কারখানাটির আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনুসারীরা শ্রমিকদের ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে ইপিলিয়নের কর্মীদের সঙ্গে তাদের প্রথমে বাগবিতণ্ডা হয়। এর জেরে পোশাককর্মীদের ওপর তারা হামলা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমাদের টিম দায়িত্বরত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস

পল্লবীতে চতুর্থ দিনেও পোশকশ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ০৩:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩