ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

২২ বছরে বিদেশি মিশন থেকে ৩৫০ কোটি মার্কিন ডলার আয়

ঢাকা: বিগত বাইশ অর্থ বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিদেশি মিশন থেকে প্রায় সাড়ে ৩৫০ কোটি মার্কিন ডলার আয় করেছে। এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত।
বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. হাবিবর রহমানের লিখিত প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে বৃহস্পতিবার এ ব্যাপারে প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়।

আনিসুল হক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন থেকে ২০০০-০১ অর্থবছর হতে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত মোট ৩৪৬, ৩৩, ৫৭, ১০৩.০৯ (তিনশত ছেচল্লিশ কোটি তেত্রিশ লাখ সাতান্ন হাজার একশ তিন দশমিক শূন্য সাত) মার্কিন ডলার আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৭৯৪১, ৬৩০, ৩১৩৭.৮১ (সাতাশ হাজার নয়শ একচল্লিশ কোটি তেষট্টি লাখ তিন হাজার একশ সাঁইত্রিশ দশমিক আট এক) টাকা।

বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বার্ষিক গড় ১৫, ০৫, ৮০, ৭৪৩.৬১ (পনেরো কোটি পাঁচ লাখ আশি হাজার সাতশ তেতাল্লিশ দশমিক ছয় এক) মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১২১৪, ৮৫, ৩৪, ৯১৯.০৪ (একহাজার দুইশত চৌদ্দ কোটি পঁচাশি লাখ চৌত্রিশ হাজার নয়শত উনিশ দশমিক শূন্য চার) টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি

২২ বছরে বিদেশি মিশন থেকে ৩৫০ কোটি মার্কিন ডলার আয়

আপডেট সময় ০১:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩