ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ! মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

কুমিল্লায় ২৮ অক্টোবর ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপির ৩৩০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার পুলিশের ওপর হামলা করেছে এমন অভিযোগে মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

তিনি বলেন, ২৮ অক্টোবর হরতাল সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়াও তারা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

আসামিদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আক্কাস, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম. কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

জানা গেছে, রোববার (২৮ অক্টোবর) বিএনপির ডাকা হরতালের সমর্থনে সকাল ৮ টার দিকে হরতাল সফলের দাবিতে মিছিল বের করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে মিছিল রাজগঞ্জ হয়ে চকবাজার পৌঁছালে পুলিশের বাঁধার সম্মুখীন হয়।

পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় লাঠিপেটা ও পালানোর সময় আহত হন অন্তত ২০ জন। পুলিশের দাবি, ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় ২৮ অক্টোবর ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপির ৩৩০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩