ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস ৭ নভেম্বর ঘিরে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা শাহীন আর্ট সেন্টারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নবাবগঞ্জের উপজেলা প্রকৌশলী নাজমুল করিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ ‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁ’সির ম’ঞ্চ’ ৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১ কসবায় ছাত্রদলের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭ ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

আশুলিয়ায় তৃতীয় দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় সর্বনিম্ন মজুরির দাবিতে সড়কে নেমে কয়েকটি কারখানায় কয়েক হাজার শ্রমিকের মধ্যে অসন্তোষের দেখা গেছে। এ ঘটনায় শ্রমিকদের সরিয়ে নিতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া থেকে ছয়তলা এলাকা পর্যন্ত থেমে থেমে চলছে অবরোধ।

রিপোর্টটি লিখা পর্যন্ত ওই সড়কে যানবাহন বন্ধ ছিল।

দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছেন। সড়কে আবর্জনা দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন তারা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পাল্টা জবাবে বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ছেন। পরিস্থিতি সামাল দিতে বিজিবি, জেলা পুলিশ, ডিবি পুলিশ, শিল্প পুলিশ ও আর্মস পুলিশ অবস্থান নিচ্ছে।

জানা গেছে, সড়কটির দুই পাশে থাকা পোশাক কারখানাগুলোর শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা কার্ড পাঞ্চ করে আবার বেরিয়ে পড়েন। এতে সড়কের দুই পাশে থাকা কারখানাগুলো বন্ধ আছে। এছাড়া ভেতরের কারখানাগুলো স্বাভাবিকভাবেই চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা নেমে অবরোধ ও ভাঙচুর করার চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করছি তাদের সরিয়ে দিতে। আমাদের সঙ্গে আরও কয়েকটি বাহিনী যোগ দিয়েছে। সড়কে কোনো যানবাহন চলছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস

আশুলিয়ায় তৃতীয় দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

আপডেট সময় ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩