ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস আলম আহত রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক ফরিদপুর কোতোয়ালি থানার ওসির সাথে রিপোর্টার্স ক্লাব ফরিদপুর মতবিনিময়  মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা  কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লা’শ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, জালিয়াতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ চেক ডিজঅনারের পর আদালতে মামলা, গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

রাজবাড়ীতে রাস্তার পাশে থাকা ট্রাকে আগুন

রাজবাড়ী: রাজবাড়ীতে মধ্যরাতে রাস্তার পাশে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের বিনোদপুর কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকটির মালিক মো. হাসিবুর হাসান বিনোদপুর এলাকার আলী রেজার ছেলে। তিনি প্রবাসে থাকায় তার ভাই রমজান আলী ব্যবসা পরিচালনা করেন।

তিনি জানান, রাত ১২টার দিকে স্থানীয়রা তাকে ট্রাকে আগুনের বিষয়টি জানান। এসময় তার ভাই বাড়িতে ঘুমিয়ে ছিলেন।

তিনি আরও জানান, ট্রাকটি বিক্রির উদ্দেশ্যে প্রায় দুই মাস যাবত একইস্থানে রাখা ছিল। রাত সাড়ে ১২টার দিকে ট্রাকে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজবাড়ী সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে রাস্তার পাশে থাকা ট্রাকে আগুন

আপডেট সময় ০১:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩