ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সম্পাদক সবুজ

ঢাকার ধামরাই রিপোর্টার্স ক্লাবে নির্বাচনের মধ্য দিয়ে দুই বছর মেয়াদী নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আদনান হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সবুজ আহমেদ।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে বেলা ৩টার দিকে নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা করেন। এতে ভোট দেন ক্লাবের ২৭ সদস্য।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের নতুন সময় পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি আদনান হোসেন ১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা টিভির হুমায়ূন রশিদ ১০ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সবুজ আহমেদ ১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য এশিয়ান এজের উপজেলা প্রতিনিধি কাজী রাজীব হাসান ১১ ভোট পেয়ে পরাজিত হন।

এতে কার্যকরী সদস্যের দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। বিজয়ী দুই প্রার্থী পান যথাক্রমে ধামরাই টোয়েন্টিফোর অনলাইনের উপজেলা প্রতিনিধি আবু রাসেল ২২ ভোট ও সৃষ্টি নিউজের উপজেলা প্রতিনিধি সুমন আহম্মেদ ২৪ ভোট। এই পদে মাত্র সাত ভোট পেয়ে পরাজিত হন অপর প্রার্থী ডেইলি অবজারভারের ধামরাই প্রতিনিধি মো. ওমর ফারুক।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন- সহসভাপতি পদে বাংলাদেশের আলো পত্রিকার ধামরাই প্রতিনিধি রাজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদের ধামরাই প্রতিনিধি মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশের কণ্ঠের ধামরাই প্রতিনিধি মো. নূর হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের চেতনার ধামরাই প্রতিনিধি মো. রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আমাদের মাতৃভূমির ধামরাই প্রতিনিধি সাইদ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক আজকের জনবাণী পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. রাসেল মিয়া।

নির্বাচন কমিশনার হিসেবে পুরো ভোট কার্যক্রম পরিচালনা করেন ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, প্রথম আলোর সাংবাদিক ইকবাল মাহমুদ ও অ্যাড. মিজানুর রহমান।

ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান জানান, নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি দ্রুত নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সম্পাদক সবুজ

আপডেট সময় ০৬:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩