ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লায় কালভার্টের নিচ থেকে ১৬২ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জামবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে ১৬২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়ে পুলিশ বলেছে, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক কারবারি পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালের অভিযানে মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কুমিল্লা আদর্শ সদরের উত্তর জামবাড়ির মো. জসিম উদ্দিন (২৯)। পলাতক কারবারি একই গ্রামের কামরুল হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার কয়েকজন কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। ওই সময় সদর উপজেলার জামবাড়ি এলাকায় কালভার্টের নিচে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে পাচারের জন্য স্তূপ করে রাখা ১৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় কালভার্টের নিচ থেকে ১৬২ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার

আপডেট সময় ০১:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩