ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে অটোরিকশা সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে আবদুর রহমান (২৮) ও মো. সোহাগ (২২) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে সাড়ে ৮টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা বাজার চৌধুরী বাড়ীর সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান কামতা এলাকার পনিশাইর গ্রামের মো: আবু তাহের মিয়ার ছেলে এবং সোহাগ একই গ্রামের মো: ইমাম হোসেনের ছেলে।
আবদুর রহমান পেশায় একজন পল্টি ব্যবসায়ী। আর সোহাগ পেশায় কাঠমিস্ত্রি।

আবদুর রহমানের সহপাঠী রাজিব ও এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, আবদুর রহমান ব্যবসায়ীক কাজে সন্ধ্যার পর প্রতিবেশী সোহাগকে সঙ্গে করে মোটরসাইকেল নিয়ে বের হয়। ঘটনাস্থলে আসলে অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। অটোরিকশাটি চলে গেলেও তারা দু’জন গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকে।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তবে দুর্ঘটনায় বাইকটি ধুমরে মুচরে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বাইক দুর্ঘটনার শিকার দুই যুবক হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

ফরিদগঞ্জে অটোরিকশা সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় ১০:৪৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩