হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২৬ অক্টোবর ২০২৩ খ্রি. বৃহস্পতিবার
হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাও এ বিকাল ০৪:০০ ঘটিকায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার (রুঃ দাঃ) তপন চন্দ্র বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আলো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষক মো: সফিক মিয়া, ইউনিয়ন পরিষদ মেম্বর আব্দুল আলিম দুলাল, ইউনিয়ন আওয়ামীলীগ মো: বদরুল আলম ও সমাজসেবক নিখিল দেব কর্মকার। উঠান বৈঠকে সর্বজনীন পেনশন বিধিমালা ২০২৩, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ডেঙ্গু প্রতিরোধ, মাদক পাচার ও ব্যবহার প্রতিরোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার প্রতিরোধ, যৌন হয়রানি প্রতিরোধ, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধ, অটিজম, তথ্য অধিকার আইন ২০০৯ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
উঠান বৈঠকে শতাধিক নারী-পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন।
রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ প্রতিনিধিঃ 




















