ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

জাতীয় শ্রমিক লীগের উত্তর ও দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্যভাবে ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টা থেকে সম্মেলন স্থলে সম্মেলনকে সফল করার লক্ষ্যে নানা সাজে ও স্লোগানে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করতে থাকেন। সম্মেলন উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান। সভাপতিত্ব করেন মোঃ ইনসুর আলী, সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, মহিলা সম্পাদিকা প্রমিলা পোদ্দার, কার্যকরী সদস্য মোঃ আমজাদ আলী খান ও এস এম সেলিম আনসারী। বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বরকত খান ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কমিটি গঠনের সময় ক্ষমতা উপস্থিত কাউন্সিলর বৃন্দ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নানের উপর অর্পণ করেন। তিনি স্বল্পতম সময়ের মধ্যে সকলের গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলন সমাপ্তি ঘোষনা করেন। এবং আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উন্নয়ন ও শান্তি সমাবেশ সর্বাত্মকভাবে সকল করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের একটি বিশাল বর্ণাঢ্য রেলি বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

জাতীয় শ্রমিক লীগের উত্তর ও দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩