ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন, গুলিসহ আলামীন (২৬), নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে আলাইপুর এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল তাকে গ্রেফতার করে। আলামীন গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলামীন আলাইপুর এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছেন। গোনপ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আলাইপুর মধ্যপাড়ার আলতাফের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছলে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সাথে স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

এ বিষয়ে র‌্যাব বাদি হয়ে সোমবার (২৩ অক্টোবর) বাঘা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন বলে ওসি খায়রুল ইসলাম নিশ্চিত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩