ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুমিল্লায় জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উদযাপিত

কুমিল্লায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”।

রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লার এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পবিত্র কুরআন থেকে তিলওয়াত ও গীতা পাঠের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মংলেথোয়াই মারমা, সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিআরটি এর সহকারী পরিচালক মো: আবদুল মান্নান।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি এড. আবদুল কাদের, নিরাপদ চালক চাই এর সভাপতি আজাদ সরকার, প্রশিক্ষিত চালক চাই এর সভাপতি জাহানারা বেগম।

সভায় বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্যে নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে। সবাই মিলে সড়ককে নিরাপদ রাখতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

কুমিল্লায় জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উদযাপিত

আপডেট সময় ০৩:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩