ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নভেম্বর থেকে স্মার্টকার্ড বিতরণ বন্ধ

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট শেষে ফের চালু হবে এই কার্যক্রম।

ইসি সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এনআইডি অনুবিভাগকে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশনাও দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ত্বরান্বিত করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। পহেলা নভেম্বর পরবর্তী সময় থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি মাঠ পর্যায়ে অবহিতকরণের জন্য নির্দেশনা প্রদান করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে জানিয়েছে নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে করা হবে ভোটগ্রহণ। এরপর ফের চালু হবে স্মার্টকার্ড বিতরণ।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ৮৩৭ জন। এদের মধ্যে প্রায় সাড়ে কোটি স্মার্টকার্ড ছাপিয়েছে ইসি। বিতরণ বাকি রয়েছে এক কোটির মতো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নভেম্বর থেকে স্মার্টকার্ড বিতরণ বন্ধ

আপডেট সময় ০২:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩