ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আরও ২ বন্দিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস, নেয়নি ইসরায়েল

আরও দুই ইসরায়লিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস। কিন্তু ইসরায়লি কর্তৃপক্ষ ওই দুই বন্দিকে গ্রহণ করতে রাজি হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।

তবে ইসরায়েল এই দাবিকে বিদ্বেষমূলক প্রচারণা বলে বর্ণনা করেছে।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে শুক্রবার ওই দুই ইসরায়েলিকে মুক্তি দেওয়ার ব্যাপারে জনানো হয়েছিল। ওই দিনই হামাস আমেরিকান জুডিথ তাই রানান এবং তার মেয়ে নাটালিকে মুক্তি দেয়।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আবু উবায়দা জানান, মানবিক বিবেচনায় আমরা আরো দুই ইসরায়লি নারী- নোরিত ইতশাক ও ইয়োখেফেদ লিফশিৎজকে মুক্তি দিতে চেয়েছিলাম শুক্রবার সন্ধ্যায় আমাদের কাতারের ভাইদের তা জানিয়েছিলাম। এর বিনিময়ে আমরা কিছুই চাই নি। কিন্তু ইসরায়েলের দখলদার সরকার তাদের নিতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা জানিয়েছিলেন, তাদর হাতে ৭ অক্টোবরের অভিযানে আটক প্রায় ২৫০ জিম্মি রয়েছে। এদের মধ্যে তার ব্রিগেডসের হাতে রয়েছে ২০০ জিম্মি এবং বাকিরা রয়েছে ইসলামি জিহাদসহ অন্যান্য সংগঠনের কাছে। খবর আল জাজিরা

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, আমরা হামাসের মিথ্যা প্রচারণা নিয়ে কথা বলব না। আমরা সব অপহৃত ও নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।

পরে আরেকটি বিবৃতিতে ওবায়দা বলেন, আমেরিকানদের যেভাবে মুক্তি দেওয়া হয়েছিল একই ভাবে রবিবার ওই দুই বন্দিকে মুক্তি দিতে হামাস এখনও প্রস্তুত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

আরও ২ বন্দিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস, নেয়নি ইসরায়েল

আপডেট সময় ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩