ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

পটুয়াখালী-১ আসনের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য এড, শাহজাহান মিয়ার ইন্তেকাল

পটুয়াখালী-১ আসনের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া ২১ অক্টোবর (শনিবার) ভোর ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ( সাবেক পিজি) চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

১৭ জানুয়ারি ১৯৪০ সালে জন্মগ্রহণকারী এ্যাডভোকেট শাহজাহান মিয়া কর্মজীবনে তিনি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি, ১৯৭৩ সালে পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান, পটুয়াখালী- ১ আসনে ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। এর মধ্যে ২৪ জানুয়ারি ২০০৯ – ২১ নভেম্বর ২০১৩ সাল পর্যন্ত জাতীয় সংসদের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচন পূর্ববর্তী সময় সাংসদ থাকাকালীন তার মৃত্যুতেে পটুয়াখালী জেলার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। পটুয়াখালীতে তিনি আওয়ামী লীগের অভিভাবক হিসাবে পরিচিত ছিলেন। অএ এলাকায় আওয়ামীলীগের একজন সাদা মনের মানুষ হিসেবে সুখ্যাতি অর্জন করেন।

শনিবার বিকেল ৩ টায় ঢাকায় সংসদ ভবনে এবং ২২শে অক্টোবর ( রবিবার) সকাল ১১ টায় পটুয়াখালী ঝাউতলা (ফোর লেনে) মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

এছাড়াও তার মৃত্যুতে পটুয়াখালী, দুমকি, মির্জাগঞ্জের জনসাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং সবাই তার জন্য দোয়া করেন এবং তার মাগফেরাত কামনা করেন পটুয়াখালী বাসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

পটুয়াখালী-১ আসনের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য এড, শাহজাহান মিয়ার ইন্তেকাল

আপডেট সময় ১০:২১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩