ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ২৫৬ বোতল ফেন্সিডিল ও ০৫ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। একটি পিকআপ ও একটি মোটর সাইকেল জব্দ।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ অক্টোবর বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিল ও ০৫ কেজি গাাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো: কুমিল্লা জেলার হিংগুলা গ্রামের মৃত ইমান আলী’র ছেলে এমরান হোসেন (২০)। এসময় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ অক্টোবর বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রহমত নগর দক্ষিণ রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৬ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বামুন্দি গ্রামের মৃত মোঃ আবু বকর এর ছেলে শাহীন (২৭)। এসময় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ ও মোটর সাইকেল ব্যবহার করে কুমিল্লা, নারায়ণগঞ্জ’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী এমরান হোসেন (২০) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এবং গ্রেফতারকৃত আসামী শাহীন (২৭) এর বিরুদ্ধে একই জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩