ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মানুষের ভাগ্যোন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তার সঙ্গে বুধবার (২ নভেম্বর) আলজেরিয়ার ডেপুটি স্পিকার ও আলজেরিয়া-বাংলাদেশ ফেন্ডশিপ কমিটির চেয়ারম্যান ইউসুফ আজিছা সৌজন্য সাক্ষাৎ করলে স্পিকার এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা আলজেরিয়া-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন, দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর ভূমধ্যসাগরীয় উপকূলীয় রাষ্ট্র আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বৈষম্যহীন পৃথিবী গড়তে সবাইকে এক হয়ে শোষিতের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। ফলশ্রুতিতে, সম্মেলনের ঘোষণাপত্রে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দিতে জোটনিরপেক্ষ দেশগুলোর জোর সমর্থনের কথা অন্তর্ভুক্ত করা হয়। সেই থেকে বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার সম্পর্ক অত্যন্ত দৃঢ়।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলজেরিয়া-বাংলাদেশ সম্পর্কের ভিত স্থাপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে আলজেরিয়ার ডেপুটি স্পিকার ইউসুফ আজিছা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলজেরিয়াতে বাংলাদেশ দূতাবাস থাকলেও বাংলাদেশে আলজেরিয়ার দূতাবাস নেই বিধায়, এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন ইউসুফ আজিসা।

এসময় ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মানুষের ভাগ্যোন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

আপডেট সময় ০৯:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২