ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

র‌্যানকন আর্কেড অটো ফিয়েস্তা শুরু

চট্টগ্রাম: বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মরিস গ্যারেজের নেক্সট জেনারেশন প্যাসেঞ্জার কার ‘এমজি ফাইভ’ কিংবা সম্পূর্ণ জাপানে নির্মিত মিতসুবিশির ইক্লিপ্স ক্রস সংস্করণসহ নানা অত্যাধুনিক গাড়ির প্রদর্শনী চলছে চট্টগ্রামের র‌্যানকন আর্কেড অটো ফিয়েস্তা ২০২৩-এ।

নগরের জিইসি মোড়ে শুরু হওয়া এই অটো ফিয়েস্তায় অংশগ্রহণ করেছে মরিস গ্যারেজ, মিতসুবিশি, হোন্ডার মতো বিশ্ব সমাদৃত গাড়ির ব্র্যান্ড।

একইসাথে আছে সুজুকি মোটরবাইকসেরও অংশগ্রহণ।
বন্দরনগরী চট্টগ্রামের ক্রেতাদের আধুনিক প্রযুক্তি এবং উন্নতমানের বিক্রয়োত্তর সেবা প্রদান সম্পর্কিত ধারণা দিতেই এমন আয়োজন- বলছেন অংশগ্রহণকারী কোম্পানির প্রতিনিধিরা।

ফিয়েস্তায় অংশগ্রহণ করা প্রতিটি কোম্পানিরই রয়েছে আকর্ষণীয় একাধিক পণ্য। ক্রেতাদের জন্য বিশেষ ছাড় এবং উপহারও রেখেছেন তারা। একাধিক গাড়ির মাঝে পছন্দসই গাড়ি ক্রয় করতে পরিবারের সদস্যদের নিয়ে আসছেন ক্রেতারাও।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয় দুইদিনব্যাপী এই অটো ফিয়েস্তা। ফিতা কেটে উদ্বোধন করেন দৈনিক আজাদী’র পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাংকস এফসি’র সিইও তানভীর শাহরিয়ার রিমন, এমজি চট্টগ্রামের আঞ্চলিক প্রধান নাভিন আনোয়ার, মার্কেটিং প্রধান ইমতিয়াজ নওশের, মিতসুবিশি মার্কেটিং প্রধান মোহাম্মদ ফাহিম হোসেন, অপারেশন ইনচার্জ আল মামুন সহ র‌্যানকন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

র‌্যানকন আর্কেড অটো ফিয়েস্তা শুরু

আপডেট সময় ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩