ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

হাতি শাবকটির ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে

কক্সবাজার: চট্টগ্রামের বাঁশখালীর বনে কাঁদা মাটিতে আটকে পড়া হাতি শাবকটির ঠাঁই হলো কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে।

বনকর্মীরা হাতি শাবকটি উদ্ধার করে বনে ছেড়ে দিলেও সেটি আবারও লোকালয়ে ফিরে আসে।

পরে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হাতি শাবকটি পার্কে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২০অক্টোবর) ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৬ অক্টোবর বাঁশখালীর জঙ্গল পাইরাং এলাকার গহীন পাহাড়ে হাতি শাবকটি নরম কাদা মাটিতে আটকে পড়ে। স্থানীয়রা সেটি দেখতে পেয়ে হাতিটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বনে ছেড়ে দেন। কিন্তু পরদিন হাতি শাবকটি পাইরাং এলাকার লোকালয়ে এসে পড়ে। পরে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতি শাবকটিকে উদ্ধার করে পরিচর্যা করে সুস্থ করে তোলে।

বনবিভাগের বাঁশখালীর জলদীর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী হাতি শাবকটি ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

ডুলাহাজারা সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, প্রায় একমাস বয়সী পুরুষ শাবকটি শারীরিকভাবে দুর্বল। এর আগেও তিনমাস বয়সী একটি মেয়ে হাতি শাবক টেকনাফ থেকে উদ্ধারের পর পার্কে আনা হয়েছিল। তার নাম রাখা হয় যমুনা। যুমনার বয়স এখন দুই বছর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

হাতি শাবকটির ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে

আপডেট সময় ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩