ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

খুলনায় দরজায় কড়া নাড়ছে শীত

খুলনা: হেমন্তের ভোরের বাতাসে শীতের হিম হিম স্পর্শ। শিশির জমতে শুরু করেছে ঘাসের ডগায়।

ভোরের শিশির ভেজা ঘাস ও কাঁচা-পাকা ধানের শীষে মুক্তদানা জলকণা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দীর্ঘ রাতের কুয়াশার আবরণ আর সকালের শিশিরবিন্দু দেখে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই বলতে হয় ‘দুয়ারে আসিছে শীত; বরি লও তারে…’।

এদিকে গত কয়েকদিন ধরে কুয়াশার কারণে সকালের আকাশ অনেকটাই ঘোলাটে থাকতে দেখা যাচ্ছে খুলনার বিভিন্ন এলাকা। শেষরাতের দিকে অথবা খুব সকালে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাতের শেষে গায়ে একটা কিছু না মুাড়ি দিলে আরামে ঘুমানো যাচ্ছে না।

শীতের মৌসুম শুরু হতে না হতেই খুলনার বেশ কিছু গ্রামে রস আহরণের জন্য গাছিরা খেজুর গাছ প্রস্তত করতে শুরু করেছেন। হাতে দা নিয়ে ও কোমরে ডোঙ্গা বেঁধে নিপুণ হাতে গাছ চাছাছোলা করছেন তারা।

এদিকে অনেক চাষিরা আগাম শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনাঞ্চলে কমছে তাপমাত্রা। ইতোমধ্যে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী দশ দিনের মধ্যে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

খুলনায় দরজায় কড়া নাড়ছে শীত

আপডেট সময় ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩