ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

ভোলা-৩ আসনে আবারও আওয়ামী লীগের বিজয় হবে : এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, চতুর্থবারের মতো নৌকার জয় নিশ্চিত করে শেখ হাসিনাকে উপহার দিতে প্রস্তুত রয়েছে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন। এই আসনে আবারও আওয়ামী লীগের বিজয় হবে। এই আসনের আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠন অতীতের সকল অবস্থানের চেয়ে এখন আরো শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের জনসাধারণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে এই আসনটি আবারো উপহার দিবেন।
শুক্রবার সকালে লালমোহন চৌরাস্তার মোড়ে লঅলমোহন উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে অনেক অতিথি পাখিরা ও সুযোগ সন্ধানিরা আসবে। তারা বিএনপি জামাত জোটের সাথে আতাত করে বিভিন্ন ষড়যন্ত্র করার পায়তারা করছে। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন এই লালমোহন-তজুমদ্দিনে কোনো ষড়যন্ত্রকারীর ঠাই হবে না। কেই যদি লালমোহন-তজুমদ্দিনের শান্তির নীড়কে অশান্তি করার পায়তারা করে তাহলে এই এলাকার জনগনকে সাথে নিয়ে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলেিগর আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়া, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, আবুল কাশেম, গোলাম মোস্তফা, আসাদ মেলকারসহ আরো অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

ভোলা-৩ আসনে আবারও আওয়ামী লীগের বিজয় হবে : এমপি শাওন

আপডেট সময় ০৯:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩