ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাজশাহীতে প্রতিমার গায়ে চলছে রং তুলির আঁচড়

সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজাকে করে হিন্দু ধর্মালম্বীদের মাঝে বইছে উৎসব। ইতিমধ্যে প্রতিমার গায়ে রং তুলির আচড় পড়তে শুরু করেছে। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতায়।

এদিকে, রাজশাহীতে এবার ৮০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এসব মুজা মন্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নগরীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছে। একই সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পুলিশের পক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা চলাকালীন কোন ধরনের মাদক, হাউজি এবং জুয়ার আসরের আয়োজন করা যাবে না মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক অধিশাখা-৬, ঢাকায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া আযান ও নামাজের সময়ে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা বা উচ্চ শব্দযন্ত্র ব্যবহার না করার নির্দেশনা রয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাজশাহী মহানগরী পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ) ধারার অর্পিত ক্ষমতাবলে আতশবাজি, পটকা ফুটানো ও ক্রয়-বিক্রয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামণ্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে যে কোনো ধরনের মাদকদ্রব্য যথা-দেশী ও বিদেশি মদ, স্পিরিট/অ্যালকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার আরএমপি পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

রাজশাহীতে প্রতিমার গায়ে চলছে রং তুলির আঁচড়

আপডেট সময় ০৫:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩