ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ১৮৫ রান

কিপটে বোলিংয়ে শুরুটা ভালো করলেও রানের লাগাম টেনে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। মিডল ওভারে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত্তিটা গড়ে নিয়েছে ভারত। শেষদিকে রানের গতি কিছুটা কমলেও বড় লক্ষ্যের মুখেই পড়েছে বাংলাদেশ। 

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে সাকিব আল হাসানের দলকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

গত তিন ম্যাচের মতো এই ম্যাচেও তাসকিন দুর্দান্ত শুরু করেন। পাওয়ার প্লে ৬ ওভারের মধ্যে তিনি ৩ ওভার করেন। দ্বিতীয় ওভারে তার বলে জীবন পান রোহিত শর্মা। না হলে আগের তিন ম্যাচের মতো এদিনও বাংলাদেশকে শুরুর সফলতাটা তাসকিনই এনে দিতেন।

দীর্ঘদিন ধরে ফর্মে না থাকা লোকেশ রাহুল ফর্মে ফিরেছেন এ ম্যাচ দিয়ে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩১ বলেই তুলে নিয়েছেন ফিফটি। অর্ধশতক পূর্ণ করার ঠিক পরেই সাকিবের লেগ স্ট্যাম্পের ওপর করা বলটা ধরতে পারলেন না। সহজ ক্যাচ দিয়ে ফিরলেন মুস্তাফিজের হাতে।

মুস্তাফিজ-হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষদিকে রানের গতি কিছুটা কমে। হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকে দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরিয়েছেন হাসান মাহমুদ আর দিনেশ কার্তিক ফিরেছেন রান আউট হয়ে।

বেশকিছু উইকেট হারিয়ে যখন কিছুটা দিশেহারা ভারত এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন কোহলি একাই। ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ১৮৪ রানের বিশাল সংগ্রহ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দুটি উইকেট গেছে অধিনায়ক সাকিব আল হাসানের ঝুলিতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ১৮৫ রান

আপডেট সময় ০৩:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২