ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার শহরের ওয়াপদা পয়েন্ট এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিচালিত এ অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৫টি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি। জানা যায়, অভিযানের সময় হেলমেট ব্যবহার না করে মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় ৫টি মামলা দায়ের করা হয়। পরে অভিযুক্তদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরে মোটরসাইকেল চালকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি উপস্থিত চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬