ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

পুলিশের ভয়ে ৫তলা থেকে লাফ, আসামির মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে পাঁচতলা ভবন থেকে লাফিয়ে পড়ে বিপ্লব (৩৫) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে।

বিপ্লব দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদার ওরফে খলিলুর রহমানের পুত্র। বিপ্লব পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান হলেও তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব কয়েক মাস ধরে ওই ভবনে বৈদ্যুতিক কাজ করে আসছিলেন। তিনি মাদক মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার ভবনের ৫ম তলায় কাজ করার সময় তার অবস্থান জানতে পেরে গ্রেপ্তারের জন্য সাদা পোশাকে সেখানে হাজির হন দুমকি থানার সাব ইন্সপেক্টর ইশতিয়াক আল মামুন। তখন বিপ্লবকে তার নাম জিজ্ঞেস করলে বিপ্লব দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ বিষয়ে সাব ইন্সপেক্টর ইশতিয়াক আল মামুন জানান, বিপ্লব ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আমলি আদালতে নিয়মিত হাজিরা দেননি বলে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনাটি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

পুলিশের ভয়ে ৫তলা থেকে লাফ, আসামির মৃত্যু

আপডেট সময় ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২