ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

২৯ বলে সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের বিশ্বরেকর্ড ভাঙলেন তিনি

আট বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। যা ওয়ানডে তো বটেই লিস্ট ‘এ’ ক্রিকেটেও ছিল দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

কিন্তু এখন আর নেই। নেই এ কারণেই যে, ডি ভিলিয়ার্সকে সেই তালিকায় নতুন করে ইতিহাস গড়েছেন সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপে আজ তাসমানিয়ার মুখোমুখি হয় সাউথ অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৩৫ রানের পাহাড়সম সংগ্রহ তোলে তাসমানিয়া। জবাবে তাণ্ডব শুরু করে সাউথ অস্ট্রেলিয়াও। মাত্র ২৯ বলেই সেঞ্চুরি তুলে নেন ম্যাকগার্ক। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।

রান তাড়ায় এখনো বেশ ভালোভাবেই ছুটছে সাউথ অস্ট্রেলিয়া। তবে থেমে গেছেন ম্যাকগার্ক। ৩৮ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। পেশাদার ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি। আর প্রথম সেঞ্চুরিতেই বিশ্বরেকর্ড!

সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলার পর ইনিংসে দ্বিতীয় ওভারে ৩২ রান তোলেন ম্যাকগার্ক। তার মারের হাত থেকে কোনো বোলারই রেহাই পাননি। একটা পর্যায়ে টানা পাঁচ ছক্কা হাঁকিয়েছেন তিনি। এমন চার-ছক্কার বৃষ্টিতে ইনিংসের নবম ওভারেই স্পর্শ করেন এই ওপেনার। ১২তম ওভারে ম্যাকগার্ককে থামিয়ে সাউথ অস্ট্রেলিয়ার ১৭২ রানের জুটি ভাঙেন প্যাট্রিক ডুলি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল লুক রনকির (৫১ বলে)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

২৯ বলে সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের বিশ্বরেকর্ড ভাঙলেন তিনি

আপডেট সময় ১১:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩