সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

শুরুতেই মূল কাজটা সেরে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত চাপ সামলে দলকে নিয়ে যান লক্ষ্যের খুব কাছাকাছি।

গুরুত্বপূর্ণ মুহূর্তে ১২৯ বলে ৯৭ রানের কার্যকর পার্টনারশিপ গড়ে ফেলে মিরাজ ও শান্ত। ৭৩ বলে ৫৭ রান করে নবীন-উল-হকের শিকার হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন শান্ত। অধিনায়ক সাকিব ১৪ রানে সাজঘরে ফেরেন। তবে ৫৯ রানে অপরাজিত ছিলেন শান্ত।

এর আগে রান আউটের শিকার হয়ে ওপেনার তানজিদ হাসান ফেরেন মাত্র ৫ রানে। লিটন কুমার দাসও তার ইনিংস লম্বা করতে পারেননি। ফজলহক ফারুকির শিকার হয়ে ১৩ রানে সাজঘরে ফিরেছেন লিটন।

এর আগে আফগান শিবিরে ধস নামান সাকিব ও মিরাজ। টাইগারদের হয়ে দু’জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। পেসার শরিফুলও ঝুলিতে পুরেছেন আফগানদের দুই উইকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৭:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩