সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

জেল দিয়ে আন্দোলন রোধ করা যায় কি না আ.লীগ ভালো জানে : বিএনপি

জেল দিয়ে আন্দোলন রোধ করা যায় কি না আওয়ামী লীগ ভালো জানে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের দলের সর্বোচ্চ নেতাকেও (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) জেল দিয়ে আন্দোলন বন্ধ করতে পারেনি। দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগের শাসনামল পাকিস্তানের মতোই। অথচ আমরা পাকিস্তানের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে যায়।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপিকে নিয়ে জনগণ বিপদে আছে— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, কাকে নিয়ে বিপদে আছে সেটা জনগণ বিবেচনা করবে।

জোবায়দা রহমান একজন পেশাজীবী, তিনি রাজনীতিতে আসবেন এমন আশঙ্কা থেকেই সরকার তার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা দিচ্ছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জোবায়দা রহমান রাজনীতিতে আসবেন কি আসবেন না এটা বলার সময় আসেনি। সরকারের মূল ভয় ও আশঙ্কাটাই হচ্ছে জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে। ১/১১ সরকারের সময় বলা হয়েছিল মাইনাস টু কিন্তু প্রকৃতপক্ষে ঘটেছে মাইনাস ওয়ান।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘনিয়ে আসলেই সরকার মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ১৮ সালের নির্বাচনের আগে বিএনপির ১৯ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল। প্রতিটি ক্ষেত্রে— বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী, তাদের টার্গেট হচ্ছে বিএনপিকে নির্মূল করা। সরকার বিএনপিকে নির্মূল করতে চাইলে কি হবে, মানুষ তো বিএনপিকে চায়। তাই শত চেষ্টা করেও বিএনপিকে রোধ করা যাবে না, এটা জনগণের দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

জেল দিয়ে আন্দোলন রোধ করা যায় কি না আ.লীগ ভালো জানে : বিএনপি

আপডেট সময় ০৮:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২