ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

সময় এসেছে বিশ্বকাপে ভালো করার: সাকিব

গত ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল। এরপর দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা।

কিন্তু এই কয়দিন বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে মুখ খুললেন দলপতি সাকিব আল হাসান। জানিয়ে দিলেন, এবার ভালো কিছু করে দেখানোর জন্যই বিশ্বকাপে গেছে টাইগাররা।
মূল আসর শুরুর আগে আজ আহমেদামাদে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে ‘ক্যাপ্টেন্স মিট’ নামক অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। সেখানেই বিশ্বকাপ নিয়ে দল ও নিজের পরিকল্পনা এবং লক্ষ্য নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৪ বছরে, আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর। আমার মনে হয়, আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে। ’

ক্যারিয়ারে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে গেছেন সাকিব। গত বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল পাঁচটি হাফসেঞ্চুরিও। এবারও এমন কিছুর প্রত্যাশা করছেন সমর্থকরা। তবে এমন প্রত্যাশাকে বাড়তি চাপ মানছেন না সাকিব। তিনি বলেন, ‘আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখিনি। আমি সব সময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি। ’

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় হিমাচলের প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু

সময় এসেছে বিশ্বকাপে ভালো করার: সাকিব

আপডেট সময় ০১:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩