ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

অনুশীলনে ব্যথা পেয়েছেন রিয়াদ, বিশ্রামে সাকিব

ভারতের গুয়াহাটিতে গতকাল রোববার ছিল জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। এদিন আসেন চারজন ক্রিকেটার, তাদের একজন ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এই ব্যাটার অনুশীলনের সময় হাতে ব্যথা পেয়েছেন। থ্রোয়ারের একটি বল তার হাতে লাগার পর আর অনুশীলন করেননি তিনি। তার চোট কতটা গুরুতর তা অবশ্য জানা যায়নি।
এদিকে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও ছিলেন না তিনি। যদিও আফগানিস্তানের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে কোনো সংশয় নেই বলেই জানা গেছে।

এ ম্যাচ দিয়ে ফিরতে পারেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে এশিয়া কাপ থেকে ফিরেছিলেন তিনি। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিরে নেতৃত্বও দেন এই টপ অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য রাখা হয়নি তাকে।

শান্ত ফিরলেও এই ম্যাচে বেশ কয়েকজন পেসার বিশ্রাম পেতে পারেন। এছাড়াও যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য পরিকল্পনার বড় অংশই থাকবে আড়ালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

অনুশীলনে ব্যথা পেয়েছেন রিয়াদ, বিশ্রামে সাকিব

আপডেট সময় ১২:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩