ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী আফিসার  (ইউএনও) এস এম রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর নিজস্ব অফিস কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নবাগত ইউএনও এস এম রেজাউল করিমকে কালুখালী উপজেলায় স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
 একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সেবা সহজীকরণ এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতামূলক ভূমিকা রাখার বিষয়ে তাঁরা মতবিনিময় করেন।
এ সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের মাধ্যমে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার যে ইতিবাচক উদ্যোগ রয়েছে, সেটিও আলোচনায় গুরুত্ব পায়।
উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান বলেন, কালুখালীর মানুষের কল্যাণে প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইতিবাচকভাবে কাজ করতে চান তাঁরা। নবাগত ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসন জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মো. শাহজালাল মিয়া, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমির হোসেন খান, মাদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী আল মনসুর, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য্যসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
 নবাগত ইউএনও এস এম রেজাউল করিম কালুখালী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর

কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬