ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর

ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব-প্রোপাগান্ড ছড়ান বলে মন্তব্য করেছেন প্রবাসকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পিনাকী-ইলিয়াস জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছেন দাবি করে নিজের পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘পিনাকী, ইলিয়াস ইউটিউবার। তারা বিদেশ বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদ নিয়ে কন্টেন্ট বানায়, ডলার কামায়। টাকার বিনিময়ে গুজব-প্রোপাগান্ড ছড়ায়।’

তিনি লেখেন, ‘জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছে। আমরা জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সরব হওয়ায় পিছনে লেগেছে। যদিও এর আগেও আমাদের নিয়ে নানা গুজব, প্রোপাগান্ডা ছড়িয়েছিল। নির্বাচনের আগে তো আমাকে হারাতে উঠেপড়ে লেগেছিল।’

প্রতিমন্ত্রী লেখেন, ‘তো কী করতে পেরেছে ওরা, আর কি-ই বা করবে? মানুষ কি সবাই ওদের মতো নাকি ওরা ভগবান/ ফেরেশতা যে ওরা যা বলবে সেটা বিশ্বাস করবে? ওদের ধান্দা মানুষ বুঝে না? ধান্দা বা উদ্দেশ্য না থাকলে কি শুধু শুধু একজনের পিছনে লাগে?’

গণঅধিকার পরিষদের সভাপতি আরও লেখেন, ‘আমি এগুলো আগেও পাত্তা দেইনি, এখনো দিচ্ছি না। ওরা কী এমন ব্যক্তি যে একজন ফ্রান্সে আর আরেকজন আমেরিকায় বসে নিজেদের ধান্দায় আমাদের নিয়ে গুজব, প্রোপাগান্ডা ছড়াবে আর আমরা সেটার রিপ্লাই দিয়ে তাদের গুরুত্বপূর্ণ করে তুলবো? গতকাল ও আজকে ওরা লেখায়, এটুকু লিখলাম। তবে বেশি আলোচনা করে তাদের প্রাসঙ্গিক রাখতে চাই না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর

আপডেট সময় ০৯:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬