ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিরাট-আনুশকার সংসারে আবার নতুন অতিথি

গেল ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভালোবেসে ঘর বাঁধেন বলিউডের জনপ্রিয় তারকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে বিরাট-আনুশকার প্রথম কন্যা সন্তান ভামিকা।

সন্তান জন্মের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও, এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেনি তারা। এবার শোনা গেল, আবারও নতুন অতিথি আসছেন বিরাট-আনুশকার সংসারে। তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন এই তারকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে , গেল কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন আনুশকা। এমনকি স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। সে সময়ে পাপারাজ্জিদের ছবি না ছাপার অনুরোধ করেন বিরাট। পাশাপাশি এটাও জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।

সূত্র থেকে আরও জানা যায়, বিরাত-আনুশকা আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা গেছে আনুশকাকে। ক্যামেরার থেকে বেবি বাম্প আড়ালে রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অবলম্বন করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিরাট-আনুশকার সংসারে আবার নতুন অতিথি

আপডেট সময় ০২:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩