ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

হানিফের এসি বাসে মিললো ইয়াবা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ পরিবহনের এসি বাস থেকে ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এসময় ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও হানিফ পরিবহনের এসি বাস জব্দ করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— সবুজ, মো. সাবেত হোসেন ও মোতালিব মোল্যা। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সায়দাবাদ বাস টার্মিনাল প্রান্তে টোল প্লাজার ১০০ গজ দক্ষিণে ইনকামিং রোডের সামনে অভিযান চালায় আমাদের থানার একটি টিম। অভিযানে হানিফ পরিবহনের এসি বাস তল্লাশি চালিয়ে বাসের নিচে চ্যাসিসে চুম্বক দিয়ে লাগানো অবস্থায় ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় সবুজ, সাবেত, মোতালিব নামে তিন জনকে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়েছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

হানিফের এসি বাসে মিললো ইয়াবা

আপডেট সময় ০১:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২