ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কিম জং উন

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার ভ্লাদিভোস্তকে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভ্লাদিভোস্তকের নেভিচি বিমানঘাঁটিতে পৌঁছালে শোইগু তাকে অনার গার্ড এবং অভ্যর্থনা জানান।

খবরে আরও বলা হয়, আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার নেতার এটি একটি ব্যতিক্রমী সফর। বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিদেশে এটি তার প্রথম সরকারি সফর। কিমের এমন সফরে পশ্চিমা দেশগুলোর মধ্যে ভীতির সঞ্চার করেছে যে মস্কো ও পিয়ংইয়ং নিষেধাজ্ঞা অমান্য করে একটি অস্ত্র চুক্তি করবে।

মস্কো ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে উত্তর কোরিয়ার গোলাবারুদ কিনতে আগ্রহী বলে মনে করা হয়। অপরদিকে পিয়ংইয়ং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে রাশিয়ার সহায়তা চায়।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিদিমির পুতিন কিমের সাথে বৈঠকের পর সামরিক সহযোগিতার ‘সম্ভাবনার’ ইঙ্গিত দিলেও ক্রেমলিন শুক্রবার বলেছে যে এক্ষেত্রে কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কিম জং উন

আপডেট সময় ১১:৩৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩