ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ

নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখতে কুমিল্লা নগরীর রানীর বাজার ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ পরিচালিত এ অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইজনকে জরিমানা করা হয় এবং তাদের মালামাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ

আপডেট সময় ০৪:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬