ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক

গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার আজিবুর রহমান (৪৭) টানা ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে প্রাণ হারিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন আজিবুর রহমান। পথে চলন্ত অটোরিকশায় তার ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। অভিযোগ রয়েছে, সুমন, সাগর ও তাদের বাবা শরীফসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে জটিলতা দেখা দিলে একাধিকবার অস্ত্রোপচার করতে হয়। গত ৬ আগস্ট ও ১৩ আগস্ট আরও দুই দফা অস্ত্রোপচার করা হলেও অবস্থার উন্নতি হয়নি।

পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বুধবার ভোররাতে তার জীবনাবসান ঘটে। তার মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, হামলার ঘটনায় নিহতের পরিবার আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক

আপডেট সময় ০৪:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬