সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

১৮ শ্রমিকের মামলায় ড. ইউনূসের নামে সমন জারি

ঢাকা: শ্রমিকদের পাওনা মুনাফার টাকা না দিয়ে তা বিদেশে সরিয়ে নেওয়ার (অর্থপাচার) অভিযোগে ঢাকার শ্রম আদালতে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে শ্রম আদালতে আরও একটি মামলা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে ১৮ জন শ্রমিক বাদী হয়ে এ মামলা করেন।

২০০৬ সালের আগে এসব শ্রমিক গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন৷
আদালত এ মামলায় ইউনূসের নামে সমন জারি করেছেন৷ আগামী ১৬ অক্টোবরে মধ্যে অভিযোগের বিষয়ে ইউনূসকে জবাব দিতে হবে।

মামলা ও সমনের বিষয়ে ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা বিষয়টি শুনেছি। আদালতের কোনো আদেশ এখনো পাইনি। পেলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।

এর আগে গত ২২ আগস্ট শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে হওয়া সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ওই মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়েছে।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে ওই মামলা করেন।

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৮ শ্রমিকের মামলায় ড. ইউনূসের নামে সমন জারি

আপডেট সময় ০৩:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩