ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসে অংশগ্রহণকারীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী মাসে অনুষ্ঠেয় ৪৫তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালসের সব অংশগ্রহণকারীকে স্বাগত জানিয়েছেন।

এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত যে আইসিটি বিভাগ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যৌথভাবে ঢাকায় প্রথমবারের মতো ৪৫তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনাল আয়োজন করছে। তিনি এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য দেশ-বিদেশের সব অংশগ্রহণকারীকে স্বাগত ও ধন্যবাদ জানান। আইসিপিসি কলেজ শিক্ষার্থীদের জন্য এটি বিশ্বের বৃহত্তম প্রোগ্রামিং প্রতিযোগিতা বলেও তিনি উল্লেখ করেন।

হামিদ আশা প্রকাশ করেন যে, এই আইসিপিসি তরুণ প্রোগ্রামারদের নিজেদের মধ্যে তাদের ধারণা এবং জ্ঞান আদান-প্রদান এবং সমৃদ্ধ করার একটি ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে অংশগ্রহণকারীরা বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে এসেছে এবং তারা এরইমধ্যে অধ্যবসায় এবং দৃঢ়তার মাধ্যমে জটিল সমস্যার সমাধান করার জন্য তাদের গভীর কোডিং জ্ঞান, দক্ষতা এবং পারদর্শিতা প্রমাণ করেছে’। তিনি বিশ্বাস করেন যে বিশ্বের নেতৃত্ব এবং এর বহুমাত্রিক সমস্যা সমাধানে তারা নিশ্চয়ই ভবিষ্যতে মহান প্রতিভা হয়ে উঠবে ।

রাষ্ট্রপতি বলেন, ‘৪৫তম ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক হিসেবে ঢাকাকে নির্বাচিত করার জন্য আমি আইসিপিসি ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং এই অনুষ্ঠানের ব্যাপক সাফল্য কামনা করছি’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসে অংশগ্রহণকারীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

আপডেট সময় ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২